হোম অন্যান্যসারাদেশ সাবেক সাংসদ নজরুল ইসলাম চলে গেলেন না ফেরার দেশে

নিজস্ব প্রতিনিধি :

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাবেক সংসদ ও আ”লীগের বর্ষিয়ান নেতা বীরমুক্তিযোদ্ধা বি এম নজরুল ইসলাম(৭৫)। তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কলারোয়া উপজেলা আ”লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সদস্য, কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে জেলা আ”লীগের সহ.সভাপতি ছিলেন। দীর্ঘদিন যাবত তিনি হৃদরোগ সহ নানা জটিলায় ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে , ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সাতক্ষীরা -১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ, সাবেক সংসদ ইজ্ঞিনিয়ার মুজিবর রহমান, জেলা আ”লীগের সভাপতি ফজলুর হক, কৃষি বিষয়কক সম্পাদক সরদার মুজিব, কেন্দ্রীয়য় যুবলীগ সদস্য রফিকুল ইসলাম, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ”লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল, তালা উপজেলা আ”লীগ সভাপতি নুরুল ইসলাম সহ বিভিন্ন সামজিক সংগঠনের নেতৃবৃন্দ । শুক্রবার সকালে কলারোয়া ফুটবল ময়দানে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে বলে পরিবারিক সুত্রে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন