প্রেস বিজ্ঞপ্তি :
গত ১৩ এপ্রিল ২০২২ খ্রি. তারিখে দৈনিক সাতনদী পত্রিকার প্রথম পাতায় “কমিটি ভাঙ্গা-গড়ায় মিজানুরের কোটি টাকার বাণিজ্য” শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে গত ২৬ মার্চ ২০২২ খ্রি. তারিখে আমার নিকট থেকে বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান ১(এক) লক্ষ ৮০(আশি) হাজার টাকা গ্রহণ করেছেন মর্মে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, আমি তা দেখে বিস্মিত হয়েছি। প্রকাশিত সংবাদটি অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রকাশিত সংবাদটি অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের মাধ্যমে আমাকে ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ধন্যবাদান্তে,
রামকৃষ্ণ চক্রবর্তী
সদস্য, আহ্বায়ক কমিটি, ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন
