হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় লবণাক্ত এলাকায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

নিজস্ব প্রতিনিধি :

উপকূলীয় লবণাক্ত এলাকার কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার ( ১৭ নভেম্বর) সকালে ( এসএসিপি ) প্রল্পের অর্থায়নে ও কৃষি গবেষণা কেন্দ্র বারি বিনেরপোতা সাতক্ষীরার বাস্তবায়নে শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের যাদবপুর গ্রামের ৪০ জন ও কালিগঙ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ১০ জন মোট ৫০ জন কৃষকের মাঝে ৮ কেজি করে খেশারী ডাল ও সূর্য মুখী বীজ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি গবেষণা কেন্দ্রে বারি বিনেরপোতা সাতক্ষীরা উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকতা ও ষ্টেশন ইনর্চাজ ড. মো. আরিফুর রহমান, বৈজ্ঞানিক সহকারী আব্দুর সামাদ, কৃষক আজিজ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন সাতক্ষীরা লবণাক্ত এলাকার কৃষকদের কথা চিন্তা করে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি এ ধরণের ফসল এই লবণাক্ত উপকূল অঞ্চলে খুব ভালো হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন