হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার-১

নিজস্ব প্রতিনিধি :

তালার মাগুরা গ্রামে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তির নাম মোঃ আতাউর রহমান (৪৯)। সে তালার মুড়াগাছা গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ এপ্রিল র‌্যাব সদস্যরা তালা থানার মাগুরা ইউনিয়নের মাগুরা গ্রামে অভিযান চালায়। এ সময় উক্ত ব্যক্তিকে জাল নোটসহ হাতে নাতে আটক করা হয়। এ ব্যাপারে তালায় থানায় মামলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন