নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে ২৩ কেজি রুপার গহনা উদ্ধার করেছে বিজিবি ।তবে এসময় কোন চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আল-মাহামুদ বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ভারত থেকে চোরাপথে আসা বড় একটি রুপার চালান পাচার করা হচ্ছে এমন সংবাদ পায় বিজিবি। এরপর কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার সিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান পরিচালনা করে ।
পরবর্তীতে কেড়াগাছি মজুমদার খালের পাশে পরিত্যক্ত অবস্থায় ২৩ কেজি ভারতীয় রুপার গহনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রুপার গহনার মূল্য আনুমানিক ২৯ লাখ ৯০ হাজার টাকা।
তিনি আরো জানান, এব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।
