নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় পৌর শ্রমিকলীগের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় শহরে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে মিছিলটি বাসটার্মিনাল থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড় মোড়ে বঙ্গবন্ধু ম্যুলারে পুষ্পস্তবক অর্পন করে। এরপর সংলিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর শ্রমিকলীগের আহবায়ক আব্দুল আজিজ বাবুর আলোচনা সভায়, অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কে এম আজম খসরু।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শ্রমিকলীগের আহবায়ক কমিটির সদস্য কাজী আক্তারুজ্জামান মহব্বত।অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা শ্রমিকলীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, জেলা শ্রমিকলীগের সদস্য রবিউল ইসলাম রবি, পৌর শ্রমিকলীগের সদস্য সচিব মিজানুর রহমান মিজান প্রমুথ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, পৌর শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম শফি, শ্রমিকলীগের সদস্য আক্তার, রুবেল, ভেদল, মেহের আলী, ইমন ও শিমুল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ।
