হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় পৃথক সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত-২,আহত ২০

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা-যশোর সড়কের সদর উপজেলার তুযুলপুরে শনিবার দুপুরে গাছের সাথে ধাক্কা লেগে একজন পরিবহন যাত্রী নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এছাড়া শনিবার সকালে সাতক্ষীরার শ্যামনগরে মোটরসাইকেল থেকে পড়ে মারা গেছেন স্কুল শিক্ষিকা রীতা রানী।

সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবীর জানান,সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিল স্বপ্নীল পরিবহনের একটি বাস। দ্রুতগামী বাসটি সাতক্ষীরা সদর উপজেলার তুযুলপুর এলাকায় বিপরীতগামী একটি ইঞ্জিনভ্যানকে ধাক্কা দেয়। পরবর্তীতে বাসটির চালক নিয়ন্ত্রণ হাারিয়ে গাছে ধাক্কা লাগায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় ও কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়। চালকের আসনের জানালা দিয়ে পালিয়ে যায় চালক ইব্রাহিম হোসেন। আহত যাত্রীদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সামেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান পৌরসভার রইচপুর এলাকার মাহবুবুর রহমান বাবু (৩৫)। তিনি ঘের ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

এঘটনায় অন্যান্য আহতরা হলেন, ইঞ্জিনভ্যান চালক সদর উপজেলার সুপারীঘাটা গ্রামের কার্তিক দাস (২৮),আশাশুনির প্রতাপনগরের শামীম হোসেন (২৯),সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা এলাকার খোকন সরদারের ছেলে সোলাইমান হোসেন (২৫),সাতক্ষীরা পৌরসভার রইচপুর এলাকার রজব আলীর ছেলে ফারুক রহমানসহ কমপক্ষে ২০ জন। এঘটনায় এখনো মামলা হয়নি বলে জানান ওসি।

অপরদিকে,শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহেদ মুর্শেদ জানান,স্কুল শিক্ষক রীতা রানী ১৮৫ নং সাপের দুনে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। শনিবার তিনি তার স্বামী দেবনাথ রপ্তানের মোটরসাইকেলে বড়কুপট গ্রাম থেকে শ্যামনগর-আটুলিয়া সড়কে স্কুলে আসছিলেন। পথিমধ্যে আটুলিয়া এলাকায় তার ব্যবহৃত ওড়না মোটরসাইকেলের চাকায় পেচিয়ে গেলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা রিতা রানীকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় একটি ইউডি মামলা নিয়ে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন