হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভল সার্জন ডা. হুসাইন সাফায়াত, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল-হাদী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক আবু আহমেদ, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ-আল-মামুন, কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সডক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ প্রমুখ।

মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় “আগামী ২৫জুন স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন প্রসঙ্গ, দ্রুত সাতক্ষীরার মডেল মসজিদ নির্মাণ, সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল দ্রæত স্থানান্তর, জনকল্যাণে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সমগ্র অনুষ্ঠান মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে স ালনা করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা রশিদ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন