নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় ইঞ্জিন ভ্যানের নিচে চাপা পড়ে চার বছর বয়সের একটি শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মোঃ আলিফ(৪)। নিহত শিশুর পিতার নাম মুনসুর আলী। তিনি কলারোয়ার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ১টার দিকে শিশুটি খেলা করার সময় বাড়ির বাইরে রাস্তায় চলে যায়। এসময় দ্রুতগতির একটি ইঞ্জিনভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। আহত অবস্থায় শিশুটিকে কলারোয়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি।
কলারোয়া থানার ওসি মোঃ নাসিরুদ্দিন মৃধা জানিয়েছেন, ঘটনাটি তিনি শুনেছেন। ঘাতক ইঞ্জিন ভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা রুজু হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
