হোম এক্সক্লুসিভ সাতক্ষীরার শ্যামনগরের চাঞ্চল্যকর কলেজ ছাত্রী অপহরণ ও ধর্ষণ এবং অশ্লীল ভিডিও প্রচার মামলার প্রধান আসামী কিবরিয়া গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগরের চাঞ্চল্যকর কলেজ ছাত্রী অপহরণ ও ধর্ষণ এবং অশ্লীল ভিডিও প্রচার মামলার প্রধান আসামী মো. কিবরিয়াকে (২৮) গ্রেপ্তার র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। ২৫ আগস্ট রাতে যশোর জেলার ঝিকরগাছা হাসপাতাল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গালিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত মোঃ কিবরিয়া শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নের ভামিয়া গ্রামের আব্দুল হক এর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ আগস্ট ২০২৩ তারিখ ভিকটিম শ্যামনগর থানাধীন হায়বাতপুর এলাকায় যাওয়ার সময় প্রধান আসামী মো. কিবরিয়া ও তার সহোযোগীসহ নির্যাতিতা ওই কলেজ ছাত্রীকে অপহরণ করে এবং আটকে রেখে ধর্ষণ ও অশ্লীল ভিডিও চিত্র ধারণপূর্বক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। এ ঘটনায় নির্যাতিতা কলেজ ছাত্রীর মা বাদী হয়ে প্রধান আসামী মো. কিবরিয়ার বিরুদ্ধে গত ১৭ আগস্ট শ্যামনগর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামী বিভিন্ন স্থানে পালিয়ে থাকে। এক পর্যায়ে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প এর একটি আভিযানিক দল আসামী গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ আগস্ট রাতে তারা যশোর জেলার ঝিকরগাছা থানার হাসপাতাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃত আসামীকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন