হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক ব্যতিক্রমধর্মী নৌকা র‌্যালি অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক ব্যতিক্রমধর্মী নৌকা র‌্যালি অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 57 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক এক ব্যতিক্রমধর্মী নৌকা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা প্রেরণা’র আয়োজনে সুন্দরবন দিবস উপলক্ষে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন চুনকুড়ি নদীতে উক্ত নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়।
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন-এর পরিবেশগত গুরুত্ব তুলে ধরা এবং স্থানীয় জনগোষ্ঠীকে সংরক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। র‌্যালির মাধ্যমে জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ ও পরিবেশগত অবক্ষয় রোধে সচেতনতার বার্তা তুলে ধরা হয়। পরবর্তীতে নদী তীরবর্তী এলাকায় প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয় এবং পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে অংশ গ্রহণকারীদের অবহিত করা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন প্রহরী মোঃ ফেরদাউসুর রহমান। কর্মসূচিতে বনজীবী (মৌয়াল, জেলে ও বনের উপর নির্ভরশীল জনগোষ্ঠী), স্থানীয় তরুণ-তরুণী, জনপ্রতিনিধি, বনবিভাগের কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পরে চুনকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১০০টি লবণ সহনশীল ও ম্যানগ্রোভ প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।
সভায় বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় জনগোষ্ঠীকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা প্রদান, জীববৈচিত্র সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বক্তারা আরো বলেন, সুন্দরবন রক্ষা করা মানে আমাদের জীবন ও ভবিষ্যৎ রক্ষা করা। স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে টেকসই উদ্যোগ গ্রহণের মাধ্যমেই এই অমূল্য সম্পদ সংরক্ষণ সম্ভব।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন