হোম ফিচার সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুতিক তারে জড়িয়ে এক ব্যবসায়ির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কালীগঞ্জে বৈদ্যুতিক তারে জড়িয়ে এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। সোমবার বিকেল তিনটার দিকে কালিগঞ্জ উপজেলার হাড়দ্দহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম হানিফ গাজী (৪৫) । তিনি কালিগঞ্জ উপজেলার হাড়দ্দহ গ্রামের ইউসুফ গাজীর ছেলে।

হাড়দ্দহ গ্রামের ইয়াছিন আলী জানান, তার চাচা হানিফ গাজী বাড়ির পার্শ্ববর্তী দোকানের ছাদে মিস্ত্রীর কাজ দেখাশুনা করার সময় বৈদ্যুতিক তারে হাত স্পর্শ হয়। এতে সে ছাদ থেকে পড়ে মারাত্মক জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ হাসান জাফরী মৃত বলে ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হালিমুর রহমান বাবু জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন