হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার কলারোয়ায় ইঞ্জিন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়ায় ইঞ্জিন ভ্যানের নিচে চাপা পড়ে চার বছর বয়সের একটি শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম মোঃ আলিফ (৪)। সে কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মুনসুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে শিশুটি খেলা করার সময় বাড়ির বাইরে রাস্তায় চলে যায়। এসময় দ্রুতগতির একটি ইঞ্জিনভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। আহত অবস্থায় শিশুটিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুদ্দিন মৃধা জানান, ঘটনাটি তিনি শুনেছেন। ঘাতক ইঞ্জিন ভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা রুজু হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন