নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনিতে সিলিং ফ্যান লাগাতে যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মেহেদী হাসান। সে উপজেলার কাদাকাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। শুক্রবার সকাল দশটায় ঘটনাটি ঘটেছে।
নিহত যুবকের পিতা হাবিবুর রহমান জানান, তার ঘরের সিলিং ফ্যানটি নষ্ট হয়ে যাওয়ায় নিজে নিজে ঠিক করার চেষ্টা করে মেহেদি হাসান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
