নিজস্ব প্রতিনিধি:
পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি মনিটরিং এর উদ্দেশ্যে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিল হোসেন তামিম এর নেতৃত্বে সদরের আবাদের হাট ও ঝাউডাঙ্গা বাজারে ফলের দোকান ও গোডাউনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় দোকানে মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষিত না থাকা ও অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় চারটি মামলায় চার প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্রেতা, বিক্রেতা ও সংশ্লিষ্ট সকলকে পণ্য ক্রয়-বিক্রয়ের বিষয়ে সচেতন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিল হোসেন তামিম বিষয়টি নিশ্চিত করে জানান, পুরো রমজানজুড়ে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট চলবে। অসাধু ব্যবসায়ীরা যাতে কারসাজি না করতে পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে বলে জানান তিনি।
