নিজস্ব প্রতিনিধি :
আজ সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকায় মারাত্মক এক সড়ক দুর্ঘটনা ঘটে।
আজ শনিবার আনুমানিক ভোর পাঁচটার সময় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের বাসটি সাতক্ষীরা নিউমার্কেট মোড় এলাকায় এসে পৌঁছালে এই দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় বাসটিতে থাকা ড্রাইভার সুপারভাইজার হেলপারসহ আরও চারজন যাত্রী ছিলো।বাসটি যখন সাতক্ষীরা নিউমার্কেট এলাকায় এসে পৌঁছায় তখন হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা মারে।এতে করে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে বাসে থাকা যাত্রীদের কেউই হতাহত হয়নি।
খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তাৎক্ষণিক দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়।
