হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন। আহবায়ক সুভাষ চৌধুরি, সদস্য সচিব সুমন

নিজস্ব প্রতিনিধি :

পেশাগত মর্যাদা অক্ষুন্ন ও নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে সাতক্ষীরা সাংবাদিক ঐক্য পরিষদের ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যুগান্তর ও এন টিভির প্রতিনিধি প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরীকে আহবায়ক, দেশ টিভি ও বিডিনিউজ প্রতিনিধি শরিফুল্লা কায়সার সুমনকে সদস্যসচিব করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অপর সদস্যরা হলেন কালের চিত্র সম্পাদক প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই প্রতিনিধি আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আর টিভি প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, দক্ষিণের মশাল এর সম্পাদক অধ্যক্ষ আশেক এলাহী, সূর্যের আলোর সম্পাদক ওয়ারিশ খান চৌধুরী পল্টু, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবুল কাশেম, দৈনিক প্রবাহর প্রতিনিধি এ্যাড. খাইরুল বদিউজ্জামান, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, বাংলা টিভির জেলা প্রতিনিধি গোপাল চন্দ্র দাস, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক বাংলাদেশ টাইমস এর প্রতিনিধি আব্দুস সামাদ।

সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অবস্থিত সাংবাদিক ঐক্যের নিজস্ব কার্যালয় আজ দুপুরে আলোচনা সভা শেষে উক্ত কমিটি ঘোষণা করা হয়। আলোচনা সভায় সাংবাদিকরা সমাজের অন্যায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ের একমত পোষণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন