হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা সদরে শিবপুর সাধারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে এস এম আবুল কালাম আজাদ আনারস প্রতীকের বিপুল ভোটে বিজয়ী

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা সদরে শিবপুর সাধারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে এস এম আবুল কালাম আজাদ আনারস প্রতীকের বিপুল ভোটে বিজয়ী।

সাতক্ষীরা সদরে শিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়। সকাল ৮.০০ ঘটিকা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিরতীহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন কার্যক্রম চলে।

ভোটারগন বিপুল উৎসাহ ও উদ্দীপনার সহিত কেন্দ্রে উপস্থিত হয় এবং ভোট প্রদান করেন। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী হিসাবে প্রতিযোগীতা করেন।

মোঃ শওকত আলী নৌকা, এস এম আবুল কালাম আজাদ আনারস প্রতীক ও মোঃ ইবাদুল হক হাত পাখা মার্কায় প্রতিদ্বন্দিতা করেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে এস এম আবুল কালাম আজাদ ৭৪৩৪ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দী মোঃ শওকত আলী নৌকা প্রতীক ৩৮১৭ ভোট পান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন