নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে আওয়ামীলীগের বিদ্রোহী ৬ জন, আওয়ামীলীগ ৩ জন, বিএনপি ২ জন, জামায়াতের একজন ও স্বতন্ত্র একজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বেসরকারীভাবে নির্বাচিতরা হলেন, ধুলিহর ইউনিয়নের মিজানুর রহমান চৌধুরী (আওয়ামী লীগের বিদ্রোহী ), ফিংড়ি ইউনিয়নের মোঃ লুৎফর রহমান (আওয়ামী লীগের বিদ্রোহী), ভোমরা ইউনিয়নে ইসরাঈল গাজী (স্বতন্ত্রর্ ), বৈকারী ইউনিয়নের আবু মোঃ মোস্তফা কামাল (আওয়ামী লীগের বিদ্রোহী), লাবসা ইউনিয়নের আব্দুল আলিম (স্বতন্ত্র বিএনপি), কুশখালী ইউনিয়নের মাওলানা আব্দুল গফফার (স্বতন্ত্র জামাত), আগরদাড়ি ইউনিয়নে কবির হোসেন মিলন (আওয়ামী লীগের বিদ্রোহী), বাঁশদহা ইউনিয়নের মাষ্টার মফিজুল ইসলাম (নৌকা), শিবপুর ইউনিয়নে এস.এম আবুল কালাম (আওয়ামী লীগের বিদ্রোহী), ঝাউডাঙ্গা ইউনিয়নে আজমল হোসেন (নৌকা), ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নে মোঃ আলাউদ্দীন (নৌকা), ঘোনা ইউনিয়নে আব্দুল কাদের (আওয়ামী লীগের বিদ্রোহী) এবং বল্লী ইউনিয়নে এড. মহিতুল ইসলাম (স্বতন্ত্র বিএনপি)।
