হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা শ্যামনগরে স্থানীয় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারীদের অংশগ্রহন বৃদ্ধির জন্য এ্যাডভকেসি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা শ্যামনগরে স্থানীয় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারীদের অংশগ্রহন বৃদ্ধির জন্য এ্যাডভকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন এর কারিগরি সহযোগিতায় এবং বিন্দু নারী উন্নয়ন সংগঠন (চঅজ) প্রকল্পের আয়োজনে সোমবার সকাল ১১ টার সময় শ্যামনগর উপজেলার আঁটুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে উক্ত এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে লিঙ্গসমতায়ন,নারীনেতৃত্ব বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে বিন্দুর নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মাদ আবু সালেহ বাবু। সভায় অংশগ্রহনকারী হিসাবে উপস্থিত ছিলেন, প্রকল্প সমন্বয়কারী শাহ ইলিয়াস, এফ এফ শেখ নূরুল হকসহ অত্র ইউনিয়নের নির্বাচিত সাধারন ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের সদস্য ও সদস্যা বৃন্দ।

সভার শুরুতে ইউপি চেয়ারম্যান বাবু তার বক্তব্যে বলেন, নারীর ক্ষমতায়ন আধুনিক বাংলাদেশ বিনির্মান ও সমগ্রীক উন্নয়ন বহুলাংশে নির্ভরশীল। আমরা যদি নারীর নেতৃত্ব বৃদ্ধি ও উদ্যোগী হওয়ার সুযোগ করে দেই তাহলে উন্নয়নের অগ্রযাত্রা সহজ হবে এবং সরকারী পরিপত্র অনুযায়ী পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহন বৃদ্ধিপাবে, জেন্ডার সমতায়ন হবে ও সিদ্ধান্ত গ্রহনে নারীর সম্পৃক্ততা বাড়বে।

সভায় এনজিএফ প্রতিনিধি হিসাবে উপস্থিত থেকে প্রকল্প সমন্বয়কারী শাহ ইলিয়াস বলেন, চঅজ প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো লিঙ্গ সমতায়নকে প্রাধান্য দিয়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমে স্থানীয় লোকজনের অংশগ্রহনকে তরান্বিত করা, নারী নেতৃত্বায়নকে উৎসাহ প্রদান করা। এফ এফ শেখ নূরুল হক বলেন, স্থানীয় সরকার কাঠামোর সবচেয়ে নিন্মতর কাঠামো হচ্ছে ইউনিয়ন পরিষদ। এই কাঠামোর আওতায় সরকার তার উন্নয়ন কর্মকান্ড পরিচালনা এই সকল উন্নয়ন পরিকল্পনা বাস্তায়নে জেন্ডার সমতায়ন গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন