আবিদ হোসেন :
সাতক্ষীরা বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে (৬ ফেব্রুয়ারী) শনিবার সন্ধ্যায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের পক্ষে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মোড়লের নেতৃত্বে থানাঘাটা বউবাজার মোড়ে বাজারের বিভিন্ন আড়তদার, খুচরা ব্যবসায়ী এবং সাধারণ মানুড মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়। গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আবু সাঈদ, জেলা যুবদল নেতা কাজী রুমন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক এস কে এম আবু রায়হান, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন ইসলাম, মসুদুল আলম, সভাপতি সাতক্ষীরা সরকারি কলেজ, আকবার হোসেন সহ সভাপতি, সরকারি কলেজ ছাত্র দল, পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাব্বির হোসেন, ও জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রব। প্রচারণাকালে নেতৃবৃন্দ আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব আব্দুর রউফকে জয়যুক্ত করার আহ্বান জানান।
