হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা জেলা জজের মানবিকতা, নিজের হুমকিদাতার জামিন আদেশ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি তার আদালত এমন একজন আসামিকে জামিন দিয়েছেন যিনি তাকেই হুমকি দিয়েছিলেন।

জামিনপ্রাপ্ত আসামি হলেন, শ্যামনগর উপজেলার যাদবপুর কৈখালী গ্রামের মনোরঞ্জন মন্ডলের ছেলে গোবিন্দ কুমার মন্ডল।
জানা যায়, আসামী গোবিন্দ কুমার মন্ডল ২০২০ সালের ৪ নভেম্বর ভূয়া সচিব সেজে মোবাইল ফোনে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন দিয়ে চাঁদা দাবিসহ হুমকি দেন।

এ ঘটনায় জেলা ও দায়রা জজ আদালতের নাজির আব্দুল কাদের গাজী বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় গত বছরের ৩০ নভেম্বর রাতে শ্যামনগর থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। প্রায় দুই মাস কারাভোগের পরও সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কোন সদস্য আসামী গোবিন্দ কুমার মন্ডলের মামলা পরিচালনায় যুক্ত না হওয়ায় এবং তাকে জামিনের চেষ্টা না করায় তিনি কারাগারে অন্তরীন ছিলেন।

অবশেষে বিচারক স্ব-প্রণোদিত হয়ে নিজ উদ্যোগে বন্দী গোবিন্দ মন্ডলের জামিনের আবেদন সংগ্রহ করেন এবং তাকে লিগ্যাল এইড প্রদানের নির্দেশ দেন। মানবিক বিচারক বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালতে আসামি পক্ষ রোববার জামিনের আবেদন জানালে তাকে জামিনে মুক্তির নির্দেশ দেয়া হয়। একই সাথে জামিন উত্তর ও পরবর্তীতে ব্যবস্থাগুলো উদার বিচারক নিজেই সম্পন্ন করলেন।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন