হোম জাতীয় ‘শ‍্যামা সুন্দরী’ এখন মশার প্রজননকেন্দ্র

জাতীয় ডেস্ক:

রংপুরে নগরীর ভিতর দিয়ে বয়ে যাওয়া শ্যামা সুন্দরী খাল এখন মশা তৈরির প্রজননকেন্দ্র। আষাঢ় মাসের শুরুর বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায়ও আছে মশার মিছিল। এতে অতিষ্ঠ নগরবাসী। সিটি করপোরেশনের জানিয়েছে, বর্ষার কারণে বন্ধ রয়েছে স্প্রে ছিটানোর কার্যক্রম।

বৃহস্পতিবার (৬ জুলাই) সরেজমিনে দেখা যায়, রংপুর নগরীর ভেতর দিয়ে বয়ে যাওয়া শ্যামা সুন্দরী খালটি ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়েছে। খালটি এখন এডিসসহ নানা ধরনের মশার প্রজননের উর্বর ভূমি। এখানে দুর্গন্ধময় বিষাক্ত কালো পানিতে গা ভাসিয়ে ঝাঁকে ঝাঁকে উড়ছে মশা।

নগরীর ২০ নং ওয়ার্ডের বাসিন্দা তাজুল ইসলাম সেলিম বলেন, আষাঢ় মাসের শুরুর বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় মশার উৎপাত বেড়েই চলেছে। মশার উৎপাতে দিনে কিংবা রাতে বসা যায় না। অধিকাংশ সময়ই কয়েল জ্বালানো এখন স্বাভাবিক কাজে পরিণত হয়েছে। মশার যন্ত্রণায় আমরা অতিষ্ঠ।

এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, মশার উপদ্রব কমাতে সিটি করেপোরেশন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন স্প্রে ছিটানোর কার্যক্রম বর্ষার কারণে বন্ধ রয়েছে। তবে যেহেতু ঢাকার মত রংপুরে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে; আমরা দ্রুত মশা নিধন স্প্রে দেয়া শুরু করবো।

এদিকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। গত মঙ্গলবার এক জনের মৃত্যু হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন