হোম ফিচার শ্যামনগরের পদ্মাপুকুরে অবৈধ ভাবে রম রমা বালু উত্তোলন

এম. জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :

শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন পদ্মাপুকুরের বিভিন্ন কৃষি ও মৎস্য চাষের ঘের থেকে একাধিক অবৈধ বরিং ড্রেজার বেসিসে ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলন অব্যাহত রাখছে স্থানীয় ও বহিরাগত পেশাদার বালু উত্তলন কারীরা , তাদের ইন্ধন দিচ্ছে স্থানীয় রাজনৈতিক কতিপয় কিছু ব্যক্তিগন । ইউনিয়ন জুড়ে ৬ টা বেরিং মেশিন বসিয়ে বালু উত্তোলন অব্যাহত আছে আর ২ টা বেরিং মেশিন বর্তমান বন্ধ আছে তবে যে কোন সময় উত্তলন শুরু হতে পারে ।

এদিকে সরজমিন পদ্মাপুকুর ইউনিয়ন ঘুরে দেখা যায় সোনা খালী গ্ৰামের মৃত্যু ছবির হোসেনের ছেলে মোঃ সাদ্দাম হোসেন চন্ডিপুর গ্ৰামের মিজানুর ঢালীর ব্যাক্তিগত পুকুর ভরাট করেছে আর একটু উক্ষিনে দিকে এগিয়ে গেলে দেখা যায় পদ্মাপুকুরের গড়কুমারপুর কালীবাড়ি খালের ভিতরে ২ টা মেশিনে দিন রাত অবৈধ বালু উত্তোলন করে আসছে আশাশুনি এলাকার মোঃ সেকেন্দার হোসেন , ইউনিয়নের কালীবাড়ি গ্ৰামের মৃত্যু আজিজুল বিশ্বাসের ছেলে মোঃ জিল্লুর রহমান বিশ্বাসের জমি ভরাট করে হচ্ছে । এবার ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার কাজে অবৈধ ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলন করে দেওয়া হচ্ছে বহিরাগত রহিম হোসেনের ১টা মেশিন হবি হোসেনের ১ টা রজব ফকিরের ১ টা মেশিনদিয়ে একাধারে ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলন করা হচ্ছে।

স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন যে গত ২ মাস ধরে রাস্তায় এই অবৈধ বালু উত্তোলন করে দেওয়া হচ্ছে ইউয়নের জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থায়ীয় ভূমি কর্মকর্তা ও নীরাবতা পালন করছে । অপরদিকে নিজস্ব পুকুর ও জমি ভরাট করীদের কাছে বালু উত্তোলন নিয়ে জিজ্ঞাসা করলে বলেন যে রাস্তায় কাজ হচ্ছে তা সমস্যা হচ্ছে না? সেখানে লক্ষ লক্ষ ফুট বালু দেওয়া হচ্ছে, তাদের তো বাজেট দেওয়া তারা কেন অবৈধ বালু উত্তোলন করছে ? এসব প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রতিবেদক কে । তবে সংশ্লিষ্ট রাস্তার কাজ করা ঠিকাদারের নাম ও বলতে নারাজ রাস্তার কাজ করা শ্রমিক রা, এসব ব্যাপার নিয়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান আমজাদুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার বার যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভাব হয়নি।

পদ্মাপুকুর ভূমি কর্মকর্তা তপন মন্ডল সাথে কথা বললে তিনি রাস্তার কাজের ব্যাপারে এড়িয়ে যান এবং তাতখনিক ভাবে একটি মেশিনের সরঞ্জাম জব্দ করেন এবং জব্দকৃত মাল স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুর সবুর সানার কাছে জামানত রাখেন । এদিকে স্থানীয় দের ভিতরে আতঙ্ক বিরাজ করছে ইউনিয়ন জুড়ে এ ভাবে হরেহামেশা ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলন নিয়ে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন