এম. জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :
শ্যামনগর উপজেলার ১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ মে) সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে উক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।
এসময় ইউনিয়ন পরিষদের সচিব মো. আবু সাইমের সঞ্চালনায় এবং আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.আবু সালেহ বাবুর সভাপতিত্বে ইউনিয়ন বাসীর সম্মূখে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। এবারের ২২-২৩ অর্থবছরের জন্য আয় ও ব্যায়ের হিসাব ধরা হয়েছে ১ কোটি ৭৫ লক্ষ ১ হাজার ৪১০ টাকা।
বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল গফুর ঢালী, ইউপি সদস্য মো. আকতারুজ্জামান, মো. সিরাজুল ইসলাম, মো. রবিউল ইসলাম, মো. শহিদুল ইসলাম, স্বপন কুমার বৈদ্য, মো. আব্দুর রব সহ সংরক্ষিত ইউপি সদস্যা মোছা. তহমিনা, হালিমা বিবি, রেনুকা মন্ডল।
এছাড়াও অত্র ইউনিয়নের সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম কর্মী, এলাকার সূধীজন, সমাজসেবক, রাজনৈতিক মহল সহ সকল অঙ্গনের প্রতিনিধিবৃন্দ।
