শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি :
আমাদের প্রতিনিধি টিপু সুলতান জানিয়েছে, ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দূর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। এসময় গুরুত্বর আহত হয়েছে আরো ৪ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
বুধবার সন্ধ্যায় উপলোর মদনডাঙ্গা নামক স্থানে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতরা সকলেই নির্মান শ্রমিক বলে জানা গেছে। নিহতদের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালী এলাকায় বলে স্থানীয়রা জানায়।
জানা যায়, কুষ্টিয়ার বৃত্তিপাড়া থেকে একটি বাড়ীর ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে ১০ জন নির্মান শ্রমিক নিজ বাড়ী ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালতে নসিমন গাড়ীতে করে ঢালাই ম্যাশিন নিয়ে যাচ্ছিলো।
পথিমধ্যে মহাসড়কের মদনডাঙ্গা নামক স্থানে পৌছলে কুষ্টিয়াগামী সেনা কল্যান সংস্থা নামে একটি সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই খন্ড-দ্বিখন্ডিত হয়ে ৬ জনের মৃত্যুু হয়। সংর্ঘষে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে গর্তে পড়ে যায়। আহতদের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
এদিকে দূর্ঘটনার কারণে প্রায় ২ঘন্টা ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। ঘটনাস্থল পরিদর্শন করেন শৈলকুপা উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা, শৈলকুপা সার্কেল সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম।
এলাকাবাসী জানায়, রাস্তার বেহাল দশা, যে কারণে প্রতিনিয়তই 
ঘটছে দূর্ঘটনা। তারা রাস্তার খানাখন্দ মেরামতের জোর দাবী জানান। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
s
