হোম অন্যান্যসারাদেশ শুভ নববর্ষের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট কয়লা ব্যবসায়ী সামিরুল আহমেদ

সুনামগঞ্জ প্রতিনিধি :

বাংলা শুভ নবর্বষ ২০২২ উপলক্ষে তাহিরপুর উপজেলা ও শ্রীপুর উত্তর ইউনিয়বাসী সহ সকল মুসলিম ভাই-বোনদের বাংলা শুভ নবর্বষের পুস্পভরা শিশিরকণার শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট কয়লা ও পাথর ব্যবসায়ী মোঃ সামিরুল আহমেদ।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- সবাইকে ২০২২ নতুন বছরের শুভেচ্ছা। বাংলা নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভকামনা। মহান আল্লাহর কাছে প্রার্থণা করি নতুন বছর যেন আমার ও আপনাদের জীবনে নতুন প্রত্যাশা, নতুন উদ্যম, নির্মল আনন্দ, সুস্বাস্থ্য, খুশি ও সমৃদ্ধি বয়ে আনে।

তিনি আরও বলেন, পুরোনো সব জ্বরা-জঞ্জাল দুরে ঠেলে নতুন বছর নিয়ে আসে নতুন প্রেরণা আর স্বপ্ন। তাই প্রাণের উচ্ছ্বাসে তাকে স্বাগত জানায় মানুষ।আপনাদের সকলের দোয়া ও কামনা করছি।

বিশিষ্ট কয়লা ব্যবসায়ী সামিরুল আহমেদ বলেন,বহমান স্রোতের মত বয়ে চলেছে আমাদের জীবন। আগমন হয় নতুন কিছু নিয়ে নতুন বছর, নতুন দিন। নতুন কিছু পাবার, দেখার, জানার আশায় শুরু হয় আবার আমাদের জীবন যাত্রা। তাই এই ছোট্ট জীবনকে বাজিয়ে দেখতে চাই আর স্বপ্ন দেখি নতুন দিনের। এভাবে প্রত্যয়, আশা, ভালোবাসা, আবেগ, অনুভূতি, মান, অভিমান, শংশয়, দুঃখ, বেদনা, ঘাত, প্রতিঘাতের মধ্য দিয়ে বাঁচতে হবে আমার, আপনার, আমাদের সবাইকে। আর সমস্যা থাকতেই পারে, তাই বলে থেমে গেলে চলবে না। কারণ আমাদের যেতে হবে অনেক দূরে, জীবনের মূল লক্ষ্যে। এই হোক আমাদের নতুন বছরের অঙ্গিকার। পিতা – মাতা কে বেশি বেশি সেবা করবো। নামাজ পড়বো সুন্দর জীবন করবো। হাসি খুশিতে ভরে উঠুক আমাদের জীবন। ঠিক যে রকম থাকলে জীবনকে নিজের কাছে পরিপূর্ণ মনে হয়। গত বছরের করোনা মহামারী জয় করে এ নতুন বছর সকলের জন্য মঙ্গলের বার্তা নিয়ে আসবেন বলেও তিনি আশা করেন। তিনি ভবিষ্যতের জন্য সকলের প্রতি সহযোগিতা ও দোয়া কামনা করেন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন