হোম অন্যান্যসারাদেশ শিগগিরই চালু হচ্ছে ভ্রমণ ভিসা

সংকল্প ডেক্স :

খুব শিগগির ভারত ভ্রমণে ট্যুরিস্ট ভিসা চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশন কমপ্লেক্সে ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ভারতের রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান।

হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, “পর্যটন ভিসা দেওয়ার জন্য ভারত প্রস্তুত। খুব শিগগিরই আবারও ভিসা খুলে দেওয়া হবে।

ভারতে উপহার দেওয়া করোনা ভ্যাকসিন সম্পর্কে হাইকমিশনার বলেন, “প্রতিবেশী দেশগুলোর মানুষের করোনা প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যই ভারত শুভেচ্ছা হিসেবে ভ্যাকসিন উপহার দিয়েছে।”

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন