হোম জাতীয় শিক্ষার্থীদের দিতে হবে না পরীক্ষা ফি

জাতীয় ডেস্ক :

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অধ্যয়নরত বোর্ড বৃত্তিপ্রাপ্ত (উচ্চমাধ্যমিক) শিক্ষার্থীদের পরীক্ষা ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত রোববার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান এর অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক অফিশ আদেশের মাধ্যমে বিষয়টি জানায় কর্তৃপক্ষ।

বোর্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরীক্ষা ফি কমানোর ব্যাপারে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, ‘যেহেতু বোর্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরীক্ষা ফি মওকুফের ব্যাপারে সরকারি আদেশ রয়েছে। এজন্য আমরাও এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পেরেছি’।

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় এ ব্যাপারে অনেক আগেই সম্মতি দিয়েছিলেন। অফিস আদেশের মাধ্যমে এখন তা বাস্তবায়িত হতে যাচ্ছে’।

এদিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরীক্ষা ফি মওকুফ করায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ১৭ তম ব্যাচের সামাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজিম আহমেদ বলেন, প্রথমেই উপাচার্য স্যারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের দীর্ঘদিনের দাবি ছিলো যে আমরা যারা উচ্চমাধ্যমিকে বোর্ড বৃত্তি পেয়েছি তাদের পরীক্ষা ফি যেন মওকুফ করা হয়।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমাদের কোর্স ফি মওকুফ করার নির্দেশনা রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এতদিন এ ব্যাপারে উদাসীন ছিল। আমরা অনেক চেষ্টা করেও এমনকি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকের সাথে কথা বললেও তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখেননি। অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন একটি সিদ্ধান্ত নেয়ায় আমরা অনেক আনন্দিত।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন