স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেশবপুর থানার ওসি (তদন্ত) মতিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ,উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মাষ্টার সুকুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম, কেশবপুর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার আপব্দুল লতিফ মোড়ল, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান,কেশবপুর সদও ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আলা উদ্দিন আলা, অধ্যক্ষ আসাদুজ্জামান, পুজা উদযাপন পরিষদ নেতা ইউপি মেম্বার গৌতম রায় প্রমুখ।
