হোম ফিচার লোহাগড়া পৌর মেয়র নির্বাচিত হলেন সৈয়দ মশিয়ুর রহমান

মোস্তফা কামাল, নড়াইল :

নড়াইলের লোহাগড়া পৌর মেয়র নির্বাচিত হলেন আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী সৈয়দ মশিয়ুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র ও স্বতন্ত্র মেয়র প্রার্থী আশরাফুল আলম আশরাফ জগ প্রতিক।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রিটানিং অফিসার মোঃ ওয়ালউল্লাহ মঙ্গলবার ফলাফল ঘোষনা করেন। নৌকা প্রতিকের প্রার্থী সৈয়দ মশিয়ুর রহমান ৯ হাজার ৫’শ ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বদ্বী বর্তমান মেয়র ও স্বতন্ত্র মেয়র প্রার্থী আশরাফুল আলম জগ প্রতিকে পেয়েছেন ৬ হাজার ৬’শ ৫৯ ভোট। নৌকা প্রতিকের প্রার্থী মশিয়ুর রহমান ২ হাজার ৯’শ ২৬ ভোট বেশি পেয়ে বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন।

সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্র পরির্দন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান,পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন