হোম খেলাধুলা লিজেন্ডস লিগে খেলা হচ্ছে না মাশরাফীর

খেলাধূলা ডেস্ক :

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে লিজেন্ডস লিগে দল পেয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। তাকে দলে নিয়েছিল ইন্ডিয়া ক্যাপিটালস। তবে নানা ব্যস্ততার কারণে সেখানে খেলা হচ্ছে না ম্যাশের। নিজেই সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক।

সংবাদমাধ্যমকে মাশরাফী বলেন, ‘লিজেন্ডস লিগে খেলার জন্য প্রস্তাব তো পেয়েছি। নানা ব্যস্ততার কারণে খেলব কি না ভাবছিলাম। অবশেষে সিদ্ধান্ত নিয়েছি, টুর্নামেন্টে খেলব না। এ সিদ্ধান্ত সংশ্লিষ্টদের আমি জানিয়ে দিয়েছি।’

টুর্নামেন্টির এবারের আসরে ইন্ডিয়া ক্যাপিটালস ছাড়াও অংশ নেবে মানিপাল টাইগার্স, গুজরাট জায়ান্টস ও বিলওয়ারা কিংস। প্রথম আসর সংযুক্ত আরব আমিরাতে হলেও এবারের আসর অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। কলকাতা, লখনৌ, দিল্লি, যোধপুর, কোটাক এবং রাজকোটে অনুষ্ঠিত হবে আসরের সব ম্যাচ। আগামী ২০ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এবারের আসর। আর ৮ অক্টোবর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

চলতি বছর জানুয়ারিতে তিন দল নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় লিজেন্ডস টি-টোয়েন্টি লিগ। যেখানে এশিয়া লায়ন্সের হয়ে খেলার অভিজ্ঞতা হয়েছে মোহাম্মদ রফিকের। সে আসরে ৩ ম্যাচে ২ উইকেট শিকার আর ২৫ রান করেছিলেন তিনি। স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি বিসিবি নির্বাচক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের।

প্রসঙ্গত, মাশরাফী যে দল পেয়েছিলেন, সেই ইন্ডিয়া ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। এ দলে রয়েছেন মিচেল জনসন, রবি বোপারা, প্রভীন তাম্বে, দীনেশ রামদিন, আসগর আফগান, লিয়াম প্ল্যাংকেট, রজত ভাটিয়া ও হ্যামিলন্টন মাসাকাদজার মতো তারকা ক্রিকেটাররা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন