হোম অন্যান্যসারাদেশ র‍্যাবের অভিযানে দেড় লক্ষাধিক টাকা জরিমানা আদায়

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন সহ ভেজাল খাদ্য বিক্রির দায়ে র‍্যাবের অভিযানে তালা উপজেলার পাটকেলঘাটা থেকে দেড়লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা ভোক্তা অধিদপ্তরের অতিরিক্ত উপ – পরিচালক জাকির হোসেন ও সাতক্ষীরা র‍্যাব -৬ ভ্রাম্যমান আদালতে এ জরিমানা প্রদান করা হয় ।

এসময় পাটকেলঘাটার ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ৭৫ হাজার টাকা, মান্নান হোটলকে ৫০হাজার টাকা, পলাশ হোটেলকে ২০ হাজার টাকা এবং শহরের গোপিনাথপুর এলাকার সুজন ফুট প্রডাক্টকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।

সাতক্ষীরা র‍্যাব-৬কোম্পানি কমান্ডার স্কোয়াড লিডার ইশতিয়াক হোসেন বিষয়টি গনমাধ্যমে নিশ্চিত করেছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন