হোম খেলাধুলা রোনালদোকে নিয়ে মিথ্যাচার করেছেন কোচ রাংনিক!

খেলাধূলা ডেস্ক :

সুপার সানডের ম্যানচেস্টার ডার্বিতে ইনজুরির কারণে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে রাখেনি কোচ রালফ রাংনিক। তবে পর্তুগিজ স্ট্রাইকারের বোন কাতিয়া আভেইরো ম্যানচেস্টার ইউনাইটেড কোচের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে জানান, রোনালদো শতভাগ ফিট ছিল। খবর স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার।

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি আসরটা এমনিতেই বাজে কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ফুটবলার থেকে কোচ, একাধিক পরিবর্তনেও বদলায়নি দলটির ভাগ্যে। এদিকে রোববার (৬ মার্চ) রাতে লিগ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে ম্যান ইউ।

এর আগে ইতিহাস স্টেডিয়ামে ম্যাচে নামার আগে রোনালদো ও কাভানিকে ছাড়া একাদশ সাজায় জার্মান কোচ রালফ রাংনিক। কোচের মতে, রোনালদোর ইনজুরি থাকায় তাকে দলে রাখা হয়নি। এ বিষয়ে তিনি বলেন, ‘শুক্রবার ট্রেইনিংয়ের আগে চিকিৎসকের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানান রোনালদোর মাংপেশীতে সমস্যা থাকায় সে অনুশীলন করতে পারবেনা। তার একই অবস্থা ছিল শনিবারেও। যার কারণে ম্যান সিটির স্কোয়াডে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারছেন না।’

ম্যান ইউ কোচের এমন যুক্তি অবশ্য মেনে নেননি তার বোন কাতিয়া আভেইরো। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্টে তিনি বিষয়টির ঘোর বিরোধিতা করেছেন। টুইটারে কাতিয়া লেখেন, ‘রোনালদো শতভাগ ফিট ছিল। সে খেলেনি কেবল কৌশলগত কারণে।

এদিকে ম্যানেচেস্টার সিটির সঙ্গে রোনালদোকে একাদশে রাখা হবেনা, বিষয়টি তিনি জানার পরে শনিবার সতীর্থদের সঙ্গে দেখা না করে পর্তুগালের উদ্দেশে যাত্রা করেন। অন্যদিকে লন্ডনভিত্তিক সংবাদ মাধ্যম দা সান জানাচ্ছে, রোনালদো দলে না থাকায় তারাও বিস্মিত। সতীর্থরা আশা করছেন পরবর্তী ম্যাচগুলোতে তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

এর আগে ইতিহাদ স্টেডিয়ামে রোনালদো খেলার জন্য নিজেকে ফিট দাবি করেছিলেন। একাদশে না থাকায় ক্ষোভে পুষেছেন রাংনিকের ওপর। তবে তার পর্তুগাল সফরের উদ্দেশ্য, চিকিৎসার জন্যই এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।

এর আগে ইতিহাদে রোববার রোনালদোহীন ম্যান ইউর বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের পঞ্চম মিনিটে ডি ব্রুইনের গোলে এগিয়ে যায় সিটি। তবে প্রথম গোল হজমের পর দারুণ লড়ে ২২ তম মিনিটেই সাঞ্চোর গোলে সমতায় ফিরে ইউনাইটে। কিন্তু এরপর আর তেমন খুঁজে পাওয়া যায়নি তাদের।

২৮ মিনিটে ডি ব্রুইনার করা দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় সিটি। ২-১ ব্যবধানে প্রথমার্ধ শেষ করার দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে গার্দিওলার শিষ্যরা। ৬৮ মিনিটে রিয়াদ মাহরেজের গোলে ব্যবধান আরও বাড়ায় সিটি। তবে অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোলটি করেন তিনি।

গেল নভেম্বরে লিগে প্রথম দেখায় ওল্ড ট্র্যাফোর্ডে ২-০ গোলে জিতেছিল সিটি। গার্দিওলার দল এ নিয়ে এক আসরে দ্বিতীয়বার ডার্বি জিতল তারা। আগেরটি ছিল ২০১৮-১৯ মৌসুমে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন