হোম আন্তর্জাতিক রাশিয়ায় ইউরেনিয়ামের মজুত পাঠাতে আগ্রহী ইরান

রাশিয়ায় ইউরেনিয়ামের মজুত পাঠাতে আগ্রহী ইরান

কর্তৃক Editor
০ মন্তব্য 51 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত পাঠানোর জন্য তেহরানের সম্ভাব্য আগ্রহের কথা ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। যা ২০১৫ সালের যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (জেসিপিওএ)-এর বিধানগুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানির এক বৈঠকে প্রস্তাবটি তুলে ধরা হয়।

পুতিনের সঙ্গে ওই বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি ‘ব্যক্তিগত বার্তা’ পৌঁছে দেন লারিজানি। এতে পারমাণবিক সমঝোতার পথে একটি পদক্ষেপ হিসেবে এই ব্যবস্থার প্রতি ইরানের আগ্রহের কথা তুলে ধরা হয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই এই উদ্যোগের বিষয়টি সামনে এলো, বিশেষ করে ট্রাম্পের প্রশাসনের সময়, যখন ইরানের পারমাণবিক কর্মসূচি ও অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ে তেহরানকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন