ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে ১৮ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় হরিসভা মন্দিরে পরম পুরুষ ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৮তম শুভ আবির্ভাব তিথি ও জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনির উজ্জামান।
এ্যাড. সন্জিব কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, উপজেলা আ’লীগ সভাপতি এ্যাড. খায়রুল আলম সরফরাজ, প্রানবল্লপ শাহা, অধ্যাপক বিজয় কৃষ্ণ হালদার, খিতিস চন্দ্র হালদার,নিত্যানন্দ সাহা ও গোপাল কর্মকার প্রমুখ।
আলোচনা সভার পরে একটি শোভাযাত্রা বের করে উপজেলা সদরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় হরিসভা মন্দিরে এসে প্রসাদ বিতরনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
