হোম জাতীয় রাঙামাটিতে ৩২ ঘণ্টা হরতালের ডাক

জাতীয় ডেস্ক :

ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠককে কেন্দ্র করে রাঙামাটিতে ৩২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

সোমবার (০৫ সেপ্টেম্বর) রাঙামাটি শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব।

এ সময় তিনি বলেন, ‘বুধবার (৭ সেপ্টেম্বর) রাঙামাটি ভূমি কমিশনের অস্থায়ী কার্যালয়ে ভূমি নিষ্পত্তিবিষয়ক বৈঠকের আহ্বান করেছে কমিশন। এ বৈঠক পার্বত্য চট্টগ্রামের মানুষের ভূমি অধিকার নিয়ে ষড়যন্ত্রের একটি অংশ। তাই মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পরের দিন বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত ৩২ ঘণ্টা হরতাল আহ্বান করছি।’

সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব আলমগীর কবির বলেন, ‘আমরা দফায় দফায় ভূমি কমিশনের সঙ্গে বৈঠক করেছি। তাদের আইন সংশোধনের আহ্বানসহ বিভিন্ন প্রস্তাব দিয়েছি। তারা কোনোকিছু না মেনে নিজেদের খেয়াল-খুশি মতো কাজ করছে। আমরা এ কমিশনের বাতিল চাই।’

এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা মো. আবু বকর, মো. আনিসুজ্জামান, মো: সোলাইমান, মো. ছাব্বির প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বুধবার (৭ সেপ্টেম্বর) রাঙামাটিতে কমিশনের অস্থায়ী কার্যালয়ে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তিবিষয়ক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন