হোম অন্যান্যসারাদেশ রমজান উপলক্ষে মুসলিমদের প্যানেল চেয়ারম্যান দিলোয়ার তালুকদার এর শুভেচ্ছা

সুনামগঞ্জ প্রতিনিধি :

পবিত্র রমজান উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন ও ৮নং ওয়ার্ড বাসীসহ এবং বাংলাদেশ মুসলিম বিশ্বের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন তালুকদার।

শুক্রবার (১ এপ্রিল) পবিত্র রমজান মাস উপলক্ষে তার শুভেচ্ছা বাণীতে দেলোয়ার হোসেন তালুকদার বলেন, পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুলের কাছে করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এ পবিত্র মাহে রমজানে আল্লাহর নৈকট্য লাভের আশায় একজন প্রকৃত মুমিন সারাদিন সবক্ষেত্রে সংযমী থাকেন।

তিনি আরও বলেন রমজান মাস হলো বরকতের মাস,কেননা মানুষের গুনাহগুলো দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। রোজা রাখার উদ্দেশ্যও হচ্ছে পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। সুতরাং রমজান মাসের অবদান বহুমাত্রিক ও সর্বজনীন।

বাণীতে আরও বলা হয়, অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য। আমরা মোনাজাত করবো দেশ ও জাতির জন্য,জাতি যেন দুঃশাসনমুক্ত পরিবেশ এবং গণতন্ত্র,মৌলিক অধিকার ফিরে পায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন