হোম ফিচার রওশন এরশাদকে দিয়ে অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে কেউ: জি এম কাদের

রাজনীতি ডেস্ক :

রওশন এরশাদের নাম ব্যবহার করে তৃতীয় পক্ষ কোনো অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা দলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরার বাসভবনে কয়েকজন সংবাদমাধ্যমকর্মীর সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময়ে জি এম কাদের এ কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, ‘রওশন এরশাদ আমাদের শ্রদ্ধার পাত্র, তিনি শ্রদ্ধার আসনেই আছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ, সংসদের অধিবেশনে অংশ নিতে পারছেন না। বিরোধী দলের নেতা হিসেবে ভূমিকা রাখতে পারছেন না।’

‘এ সুযোগকে কাজে লাগিয়ে রওশন এরশাদকে দিয়ে কিছু মহল এমন কিছু বক্তব্য, বিবৃতি ও বিজ্ঞপ্তি দেয়ার ব্যবস্থা করছে, যা সার্বিকভাবে দলীয় অবস্থানের বিপক্ষে চলে যাচ্ছে। জাতীয় পার্টির সংসদীয় কমিটির সদস্যরা মনে করছেন, অসুস্থতা ও বয়সের কারণে তিনি বিরোধী দলের নেতার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারছেন না।’

জি এম কাদের আরও বলেন, ‘আমরা দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই। আমরা চাই পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীল পরিবেশে রাজনৈতিক চর্চা। এখন প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে শত্রু মনে করা হয়, এটি ঠিক নয়। আমরা সবাই যার যার রাজনীতি করব, কিন্তু সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। আবার দেশের স্বার্থে আমরা সব রাজনৈতিক দল যেন এক হয়ে কাজ করতে পারি।’

এর আগে, গত বুধবার জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ দলের জাতীয় সম্মেলন আহ্বান করেন ও নিজেকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করে আট সদস্যের একটি কমিটিরও ঘোষণা দেন। এর পরদিন বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) রওশন এরশাদকে সরিয়ে দলের চেয়ারম্যান জি এম কাদেরকে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা মনোনীত করে জাতীয় পার্টি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন