হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী বৈঠক সোমবার পাকিস্তানে

যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী বৈঠক সোমবার পাকিস্তানে

কর্তৃক Editor
০ মন্তব্য 52 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনা আগামী সোমবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরানি সরকারি কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে।

দুই দেশের প্রতিনিধিরা আগামীকাল রোববারই (১৯ এপ্রিল) ইসলামাবাদে পৌঁছাবেন বলে জানা গেছে।

গত সপ্তাহে একই স্থানে অনুষ্ঠিত প্রথম দফার ম্যারাথন আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। বর্তমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই এবারের বৈঠকে দীর্ঘমেয়াদি সমাধানের সম্ভাবনা খোঁজা হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত পোস্ট

মতামত দিন