হোম জাতীয় যাত্রীবেশে মহাসড়কে ডাকাতি ও ধর্ষণ করতেন তারা

জাতীয় ডেস্ক :

সম্প্রতি ঢাকার আশুলিয়ায় হানিফ পরিবহন ও গোপালগঞ্জের কাশিয়ানীতে স্টার লাইন পরিবহনের বাসে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাতচক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আন্তঃজেলা এ ডাকাত দলটি যাত্রীবেশে গত দেড় বছরে মহাসড়কে ১৫টির বেশি ডাকাতি করেছে। এমনকি ঢাকা-দিনাজপুরগামী একটি বাসে ডাকাতির সময় ধর্ষণের ঘটনাও ঘটান তারা।

রোববার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, শনিবার (১১ জুন) রাতে ডাকাতির প্রস্তুতিকালে আশুলিয়া এলাকা থেকে ডাকাত দলটিকে গ্রেফতার করে র‌্যাব-৮-এর একটি দল।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ওই ডাকাতচক্রের সর্দার হিরা শেখ ওরফে কালাম শেখ ওরফে সোলেমান শেখ (৪০), হাসান মোল্লা ওরফে ইশারত মোল্লা (৩৯), আরিফ প্রামাণিক ওরফে আরিফ হোসেন (৩৩), নুর ইসলাম (৫৩), রাজু শেখ ওরফে রাজ্জাক (৫৪), রেজাউল সরকার (৪৯), মো. রতন (৩৬), শরিফুল ইসলাম (৩৯), মো. হানিফ (৪২) এবং নজরুল ইসলাম (৩৫)।

খন্দকার আল মঈন বলেন, তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, আটটি দেশি অস্ত্র, শ্যামলী এনআর ট্রাভেলসের চারটি টিকিট ও তিনটি ব্যাগ উদ্ধার করা হয়। গত শনিবার রাতে তারা ঢাকা-রাজশাহীগামী একটি বাসে ডাকাতির পরিকল্পনা করছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন