হোম অন্যান্যসারাদেশ যশোরে বিসিক-২ বাস্তবায়নের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

যশোর অফিস :

যশোরে প্রস্তাবিত বিসিক-২ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রামনগর ইউনিয়নের রামনগর, কাজিপুর, ভাটপাড়া ও তোলা গোলদারপাড়ার বাসিন্দাদের উদ্যোগে বিল হরিনার কানাইতলায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

রামনগর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসুর নেতৃত্বে মানববন্ধনে চার গ্রামের তিন শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

এসময় বক্তরা বলেন, সম্প্রতি বিসিক কর্মকর্তাগণ ও ভূমি অফিসের লোকজন বিসিক ২ স্থাপনের লক্ষ্যে রামনগর ইউনিয়নে বিল হরিণায় ১৬০০ বিঘা জমির মাপজোক করে লাল ফ্লাগ টানিয়েছে। যাতে সরকারের ২শত বিঘা খাশ জমিও আছে। বিল হরিণায় অল্প বৃষ্টিতে ফসলী জমি পানির নিচে তলিয়ে যায়। তাই বিল হরিণায় যদি বিসিক-২ স্থাপন করা হয় তাহলে এলাকার রাস্তাঘাটে, দারিদ্র্য বিমোচনসহ এলাকার বেকাদের কর্মসংস্থানের সুযোগ হবে। তাই অবিলম্বে বিসিক-২ স্থাপনের কাজ শুরু দাবি তাদের।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন