হোম জাতীয় যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: মির্জা ফখরুল

যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: মির্জা ফখরুল

কর্তৃক Editor
০ মন্তব্য 39 ভিউজ

নিউজ ডেস্ক:
যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালের দিকে সচিবালয়ে দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশ গঠনের চ্যালেঞ্জ নিয়ে এসেছি। মন্ত্রিসভায় মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, মব সন্ত্রাসসহ আইনশৃঙ্খলার অবনতি যা হয়েছিল, এ নিয়ে আরও কাজ করতে হবে। এছাড়া রোজা শুরু হচ্ছে, দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রীসভায় আলোচনা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন