বিনোদন ডেস্ক :
ক’দিন ধরেই সংসার ভাঙার নানা আতংক ছিল সানী-মৌসুমীর। দাম্পত্য কলহে দুই তারকার মুখ দেখাদেখি বন্ধও ছিল। গত বৃহস্পতিবার (১৬ জুন) মধ্যরাতে সানীর প্রকাশ করা ছবিতে দেখা মিলল পুরো পরিবারের।
যেখানে একসঙ্গে বসে খাচ্ছেন মৌসুম ও তিনি। এরপর আসে ভিডিও। যেখানে দেখা যায়, সানী-মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন গান গেয়ে মাকে হাসানোর চেষ্টা করছেন। সফলও হয়েছেন। বিষয়গুলো যেন একতরফাভাবেই আসছিল সানী ও তার ছেলে স্বাধীনের অন্তর্জাল মাধ্যমে।
অন্যদিকে কথা বলছে মৌসুমীর সামাজিক অ্যাকাউন্টও। রাতে (১৭ জুন) ইনস্টাগ্রামে এলো চুলের ছবি প্রকাশ করে প্রিয়দর্শিনী খ্যাত এই নায়িকার মনের কিছু কথা। সেখানে ছিল বৃষ্টি ও ক’দিন ধরে চলা ঝড়ো পরিস্থিতির পূর্বাভাস।
তিনি লেখেন, ‘বৃষ্টিতে ভিজে গেলাম, বৃষ্টিও বলে লিলি ফ্লাওয়ারস তোমার জন্য। ভিজে ভিজে কিছু কথা মনে হলো, কোনও একসময় বলবো যদি বেঁচে থাকি।’
আরও লিখেছেন, ‘খুব চেষ্টা করছি শক্ত থাকতে, অভিমানী মন বড় দুর্বল। নিজের দুর্বলতা অন্য কারও ওপর চাপিয়ে কেউ ভালো থাকতে পারে না। কষ্ট আমি নিলাম, সুখ তোমাকে দিলাম।’
এর আগে, গত কয়েক দিন ধরেই গুঞ্জন উঠেছে ওমর সানী-মৌসুমীর সংসার ভাঙনের। তা আরও জোরদার হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে সানীর দেওয়া অভিযোগপত্রে। তিনি জানান, চিত্রনায়ক জায়েদ খান তাদের ২৭ বছরের সুখের সংসার ধ্বংস করে দিচ্ছেন। এই কারণেই এর আগে অভিনেতা-প্রযোজক ডিপজলের ছেলের বিয়েতে বাধে সংঘর্ষ। সানী সপাট চড় মারেন জায়েদ খানকে। অভিযোগ আছে, জায়েদ খানও পিস্তল দিয়ে গুলি করার হুমকি দিয়েছেন। চড় মারার কারণ হিসেবে সানী দাবি করেন, গত চার মাস ধরে জায়েদ মৌসুমীকে ডিস্টার্ব ও অসম্মান করছে। ১২ জুন সন্ধ্যায় বিষয়টি নিয়ে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিযোগ করেন। তবে শেষ ভালো যার সব ভালো তার। শেষটা ভালই হতে চলেছে সানী মৌসুমী দম্পতি। মৌসুমী ইন্সাটার স্ট্যাটাস তারই ইঙ্গিত দিচ্ছে।
