মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
মোল্লাহাটে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সরকারী/বেসরকারী বিভিন্ন দপ্তর নানা কর্মসূচি পালন করেছে। উপজেলা প্রশাসনে পক্ষ থেকে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জালি অর্পণ, শোকর্যালি, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ এর পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ও মধুমতি বিদ্যুৎ প্লান্ট পক্ষ থেকে ১হাজার দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা প্রদান, মৎস্য অফিস থেকে মাছের পোনা অবমুক্তকরণ, জাতীয় মহিলা সংস্থা ও তথ্য আপা প্রকল্পের পক্ষ থেকে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, অফিসার ইনচার্জ সোমেন দাশ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাসসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থী বৃন্দ।
