হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ উদ্বোধন

মোল্লাহাটে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 61 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে ২০২৫–২৬ অর্থবছরের খরিপ-১/২৬ মৌসুমে তিল, মুগ ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি আক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশিদ, প্রশাসনিক কর্মকর্তা শেখ আবুল কালাম, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় চলতি মৌসুমে উপজেলার ১৫০ জন কৃষককে প্রতি জনকে ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে। এছাড়া ৩০০ জন কৃষককে ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ৯০০ জন কৃষককে ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন