হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মোল্লাহাটে ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

কর্তৃক Editor
০ মন্তব্য 65 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
মোল্লাহাট উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সুমনা আইরিন’র সঙ্গে মোল্লাহাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি স্থানীয় উন্নয়ন, সাংবাদিকতা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গঠনমূলক মতবিনিময় হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সহ-সভাপতি এম এম আরাফাতুল ইসলাম ও মোঃ আমির আলী, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার ও শিকদার জেহাদ আলী, শিক্ষা ও গবেষণা সম্পাদক এম এম জাকির হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুসা কালিম উল্লাহ, দপ্তর সম্পাদক আবুল কাশেম কালিম, প্রচার সম্পাদক মীর মাসুদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ কবির হোসেন, নির্বাহী সদস্য মো. বদিউজ্জামান, মাহফুজুর রহমান চৌধুরী, মাহমুদুল হাসান মাইকেল ও সজীব মোড়লসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সাক্ষাৎকালে ইউএনও মিজ সুমনা আইরিন সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন