হোম খুলনাবাগেরহাট মোংলায় ভ্রাম্যমান আদালতের অভিযান,  তিনটি প্রতিষ্ঠাকে সোয়া লক্ষ  টাকা জরিমানা 

মোংলায় ভ্রাম্যমান আদালতের অভিযান,  তিনটি প্রতিষ্ঠাকে সোয়া লক্ষ  টাকা জরিমানা 

কর্তৃক Editor
০ মন্তব্য 52 ভিউজ
জসিম উদ্দিন:
বাগেরহাটের মোংলায় ভ্রাম্যমান আদালতের  মাধ্যমে তিনটি প্রতিষ্ঠানকে প্রায় সোয়া লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার(৮ ফেব্রয়ারী) দুপুরে মোংলা পৌর শহরের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও মোংলা উপজেলা প্রশাসন।  অভিযানের বিচারকার্য পরিচালনা করেন, মোংলা উপজেলা সহকারী কমিশনার( ভুমি) নওসীনা আরিফ।  এসময় উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা।
পেট্রোলিয়াম আইন ও ভোক্তা অধিকার আইন অমান্য করে ব্যবসা পরিচালনা করায় মো ইউছুব কে ৬০ হাজার টাকা, জামাল ষ্টোর কে ৫০ হাজার টাকা , শোভা ষ্টোর কে ১৫ হাজার টাকা  এবং মোটরযান আইনের লংঘনের দায়ে এক মোটরসাইকেল চালকের এক হাজার টাকা জরিমানা করা হয়। ওই অভিযানে তিনটি প্রতিষ্ঠান ও মোটরসাইকেল চালকের নিকট থেকে মোট জরিমানা আদায় করা হয় ১ লক্ষ ২৬ হাজার  টাকা।
 মোংলা উপজেলা সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক নওসীনা আরিফ জানান, জ্বালানি তেলের গুদামজাত করন রোদে এবং বাজার নিয়ন্ত্রণ রাখতে ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন