হোম খুলনাবাগেরহাট মোংলা বন্দরে  দুই হাজার  শ্রমিককে  খাদ্য সহায়তা  দিয়েছে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন 

মোংলা বন্দরে  দুই হাজার  শ্রমিককে  খাদ্য সহায়তা  দিয়েছে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন 

কর্তৃক Editor
০ মন্তব্য 92 ভিউজ
জসিম উদ্দিন:
মোংলা বন্দরের জেটিতে কর্মরত প্রায় দুই হাজার শ্রমিকের মাঝে উপহার হিসেবে খাদ্য সামুগ্রী বিতরণ করেছে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন।
সোমবার( ১৬ মার্চ) সকালে বন্দরের প্রশাসনিক ভবনে এসব খাদ্য সামুগ্রী বিতরনের উদ্বোধন করেন, মোংলা বন্দর কতৃপক্ষের মেম্বার ইএনডি ড.আনিসুর রহমান, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এর সভাপতি মো: মোশারফ হোসেন, সাধারন সম্পাদক – মাহমুদুল হাসান জনি।
বিতরণকৃত খাদ্য সামু্গ্রীর মধ্যে রয়েছে  চাল, ডাল, চিনি, দুধ, শেমাই, সোয়ামিন তেল, সাবান ও লবন।
এসব খাদ্য সামুগ্রী পেয়ে খুশি শ্রমিকরা। শ্রমিক সদর্দার মো: সেলিম জানান, বন্দরের কাজ কম থাকায় তাদের অভাব চলছিল।  ঈদের আগ মুহুর্তে এসব খাদ্য সামুগ্রী পেয়ে তারা খুশি।
সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এর সভাপতি ও সম্পাদক জানান, ইরান- ইযরায়েল- আমেরিকা যুদ্ধের কারনে মোংলা বন্দরে জাহসজ আগমন কমেছে। এর ফলে অভাব অনটনে পড়েছে শ্রমিকরা। তাই আসছে ঈদে শ্রমিকরা যাতে পরিবার পরিজন নিয়ে আনন্দে ঈদ কাটাতে পারে তাই এসব খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
যুদ্ধের ডামাডোল সাময়িকভাবে মন্দা দেখা দিয়েছে আমদানী- রপ্তানি বানিজ্যে। অভাবে পড়েছে এখাতের সংশ্লিষ্ট শ্রমিকরা। তাই এ খাত সংশ্লিষ্ট বিত্তবানদের এগিয়ে আসতে হবে কর্মজীবী মানুষদের সহায়তায়। এমনটা দাবী মোংলা বন্দরে কর্মরত শ্রমিকদের।##

সম্পর্কিত পোস্ট

মতামত দিন