হোম অন্যান্যসারাদেশ মিঠাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন কামরুজ্জামান রিকু

নিজস্ব প্রতিনিধি :

তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান রিকু নির্বাচিত হয়েছে। সোমবার সকালে প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এক জরুরী মিটিং আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্ল্যাহ হক আসলাম, প্রধান শিক্ষক অঞ্জলী রাণী সরকার, সহকারী শিক্ষিকা তপতি রানী মালাকর, ইউপি সদস্য সরোয়ার হোসেন , আব্দুল গফুর প্রমূখ।

সভায় সর্ব সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কামরুজ্জামান রিকুকে সভাপতি নির্বাচিত করা হয়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন